ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ৫ম রাউন্ডে খুলনা এবং বিকেএসপি জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে খুলনা বিভাগ ৯ উইকেটে ঢাকা দক্ষিণকে পরাজিত করে। খুলনার তরফদার সাদিক ম্যান অব দি ম্যাচ হন। হাটহাজারিস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠের খেলায় বিকেএসপি ৩ উইকেটে রংপুর বিভাগকে পরাজিত করে। রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৯৮ রান করে। জবাবে বিকেএসপি তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৮২ রান। রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭ রান করে। ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বিকেএসপি ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে নেয়। ম্যান অব দি ম্যাচ হন বিকেএসপির আল রাফি।












