অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে বাছাই কার্যক্রম ১ মার্চ

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫৬ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপুঞ্জি অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের ব্যবস্থাপনায় বালক অনূর্ধ্ব১৫ মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পিএসসি/জেএসসির মূল প্রবেশপত্র ও ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ডসহ আগামী ১ মার্চ সকাল ৯টায় আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠ (বালিকা) চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে, ১ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রশিক্ষণার্থীদের বয়স অবশ্যই অনূর্ধ্ব১৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের অনলাইন জন্মনিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে। উন্মুক্ত ট্রায়েলের মাধ্যমে চট্টগ্রাম মহানগর থেকে ৩০ জন প্রতিভাবান খেলোয়াড় উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। উন্মুক্ত ট্রায়ালে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে (মোবাইল০১৭২২৯৪৪২৬৭) যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে আইকিউএসির কর্মশালা
পরবর্তী নিবন্ধঅ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার পাবলু