অনুপযোগী মিষ্টি বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে মোবাইল কোর্ট

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে পৌরসভার জলদী মিয়ার বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানকালে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের ডেকে অতিরিক্ত মুনাফা আদায় ও অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় একটি মুদি দোকানে অননুমোদিতভাবে মিষ্টি বিক্রির অপরাধ ধরা পড়ে। দোকানে সংরক্ষিত মিষ্টিসমূহ খাদ্যোপযোগী না হওয়ায় প্রায় ২০ কেজি মিষ্টি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মিষ্টি বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া দুটি কলার আড়ত পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ডে নিম্ন আয়ের পরিবারদের মাঝে ঈদ উপহার ও মিষ্টি বিতরণ
পরবর্তী নিবন্ধহযরত গায়েবী ধন মাইজভান্ডারীর (ক,) ওরশ কাল