অনলাইন কেনাকাটায় সতর্কতা চাই

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

আজকাল অনলাইন কেনাকাটা আমাদের জীবনের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন অনলাইন পেজ থেকেই ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য অর্ডার করে থাকে গ্রাহকেরা। এই সুযোগ কাজে লাগিয়ে একদল প্রতারক চক্র বিভিন্ন আসল পেজের গ্রাহক রিভিউ ভুয়া পেজে আপলোড করছে। এতে গ্রাহকেরা প্রতারিত হচ্ছে। কেউ কেউ অগ্রিম পেমেন্ট করে পেজ থেকে ব্লক হয়ে যাচ্ছে বা মেসেজের রিপ্লাই পাচ্ছে না। তবে সবসময় সতর্ক থাকা জরুরি। বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই করা, পণ্যের রিভিউ দেখা এবং নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচিত ওয়েবসাইট বা অযাচিত লিঙ্ক থেকে কেনাকাটা এড়ানো উচিত। সতর্ক থাকলে অনলাইন কেনাকাটা সুবিধাজনক ও নিরাপদ হয়। তাই সুবিধার সঙ্গে সতর্কতাকেও গুরুত্ব দিতে হবে।

চন্দন দেব নাথ

শিক্ষার্থী

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধইরেন জোলিও-ক্যুরি : নোবেল জয়ী ফরাসী বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধজীবনের মৃত্যু আছে, কিন্তু কর্মের মৃত্যু নেই