অধ্যাপক সুকুমার দত্ত

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

পটিয়াস্থ হুলইন ছালেহ্‌-নূর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সুকুমার দত্ত (৭৬) গত বৃহস্পতিবার ডিসি রোডস্থ বাসভবনে রাত ১১.৪৫টায় পরলোকগমন করেন। একই দিন রাত্রে অভয়মিত্র শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে যান। অধ্যাপক সুকুমার দত্তের মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, দি চিটাগাং আর্বান কো-অপারেটিভ সোসাইটি লি., হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদ সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবরারা বেগম
পরবর্তী নিবন্ধছয়দিনেও উদ্ধার হয়নি টেকনাফের কিশোরী তসলিমা