অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি’ প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছরে গদ্য বিভাগে ‘একলা মেয়ের মেঘলা দুপুর’ গ্রন্থের জন্য কথাসাহিত্যিক আকাশ আহমেদ ও পদ্য বিভাগে ‘মেঘ ভেজা দিন একলা বাড়ি’ গ্রন্থের জন্য কবি সুবর্ণা দাশ মুনমুন এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ।

গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির পরিচালক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিচারকদের নম্বরের ভিত্তিতে পুরস্কার বিজয়ী দুই সাহিত্যিকের নাম ঘোষণা করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছিলেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক মুহাম্মদ নোমান লিটন, কবি শারুদ নিজাম, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক রিটন কুমার বড়ুয়া, গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবি আবুল কালাম বেলাল প্রমুখ। সুবিধাজনক সময়ে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ ধানের শীষকেই বিজয়ী করবে
পরবর্তী নিবন্ধমডেল মীরসরাই গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে