সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কেশব কুমার চৌধুরী (৮২) গতকাল সোমবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়ে, পুত্রবধূ, নাতি–নাতনি, অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ৯টায় গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর সদর ইউনিয়নের পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।












