অধ্যক্ষ আ.ন.ম নুরুল আবছার

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নুরুল আবছার (৫৮) গতকাল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজেউন)।তিনি ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ১ম নামাজে জানাজা বিকালে মনসা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে নগরীর চৈতন্যগলি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং মনসা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরানীবালা নন্দী
পরবর্তী নিবন্ধআলহাজ্ব জামির হোসেন