চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় গতকাল শুক্রবার শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজন, বিশ্ব শান্তি কামনায় সপ্তশতী চণ্ডীযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ। শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের সভাপতি পুষ্পেন চৌধুরী সুকুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন, স্বামী রামানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট মোহল লাল মহাজন, সমাজ সেবক উত্তম কুমার শীল, এডভোকেট রুবেল দাশ, রনধীর দাশ, সনজয় দাশ, রাজেশ দাশ, দীপ্ত দাশ, বিজয় মজকুরি, সৈকত মহাজন সাজু, সুজন মজুমদার, সুজন শীল, সুজন বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের কার্যকরী কমিটির সমন্বয়কারী ডাক্তার বিপ্লব মল্লিক ও মাধব দাশ, অর্থ সম্পাদক বাবুরাম দাশ, সুমন দেবনাথ, জুয়েল সরকার, রুবেল দত্ত, অন্তর শীল, শিব দাশ, লব বৈদ্যা, পলাশ পাল, লব দাশ, রঞ্জন দাশ, ক্ষনি দাশ, জুয়েল, ছোটন, রনি, শিবলু, অভিরাম, স্বপন, বিজয়, তপন, অন্তু, শেখর, সঞ্জয়, প্রবেশ, পলাশ, নয়ন, দিগন্ত, জীবন, উজ্জ্বল, সুমন, রানু, টিপলু, তৃপ্ত, দেবরাজ, স্বদেশ। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে। তিনি মানবতাবাদী ও অসামপ্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক হিসেবে মানুষের মঙ্গলে তার সাধন শক্তিকে উৎসর্গ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।














