অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ফাঁকা সময়ের কিছুটা কাজে লাগাতে এই অদম্য বাংলাদেশ টিটোয়েন্টি কাপের আয়োজন করছে বিসিবি। প্রাইজমানি ও ফি মিলিয়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট এটি। বিসিবি শনিবার রাতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। রোববার বিকেলে প্রকাশ করা হয় তিন দলের স্কোয়াড ও সূচি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত একাদশ, পরদিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। শনিবার লড়বে দুরন্ত ও দুর্বার। ফাইনাল ৯ ফেব্রুয়ারি। মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। আগেই জানানো হয়েছিল, প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অদম্য বাংলাদেশ টিটোয়েন্টি কাপে কে কোন দলে: ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ম্যানেজার: নাফিস ইকবাল। প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন। সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল।

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ। ম্যানেজার: সানোয়ার হোসেন। প্রধান কোচ: মিজানুর রহমান। সহকারী কোচ: তুষার ইমরান।

দুরন্ত একাদশ: আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রকিবুল হোসেন, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন। ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান। প্রধান কোচ: হান্নান সরকার। সহকারী কোচ: রাজিন সালেহ আলম।

পূর্ববর্তী নিবন্ধআর কখনো যেন অভ্যুত্থানের প্রয়োজন না হয় এই অঙ্গীকারেই গণভোট
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে ফতেয়াবাদ হাটহাজারির জয়