অদম্য টি-টোয়েন্টির ফাইনালে আজ ধুমকেতুর সামনে দুর্বার

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নিয়ে ঠাসা ধুমকেতু একাদশকে হারিয়ে অদম্য বাংলাদেশ টিটোয়েন্টি কাপ জয়ের ব্যাপারে আশাবাদী দুর্বার একাদশ। গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে শতভাগ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে দুর্বার। ধুমকেতুর বিপক্ষে ২ উইকেটে এবং দুরন্ত একাদশের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় দুর্বার। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠে ধুমকেতু। দুই ম্যাচই হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় দুরন্ত। আজ সোমবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ধুমকেতুর বিপক্ষে ফাইনালে অংশ নেবে দুর্বার একাদশ।

পূর্ববর্তী নিবন্ধকেকা’র ফুটসাল টুর্নামেন্টে সিআরএসসি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধমমতা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা