অতীতে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছিল

রাউজানে ইফতার মাহফিলে গিয়াস কাদের এমপি

রাউজান প্রতিনিধি  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজান বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের নব নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, অতীতে রাজনৈতিক ফায়দা লুটতে স্বৈরাচারী গোষ্ঠী হিন্দুমুসলিম সম্প্রদায়ের মাধ্যমে বিভাজন সৃষ্টি করে নানা সমস্যা সৃষ্টির উস্কানি দিয়েছিল। আমি যতদিন বেঁচে আছি ততদিন রাউজানে সেই খেলা আর কেউ খেলতে পারবে না। মনে রাখতে হবে রাউজানের সকল সম্প্রদায়ের মানুষ এখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। গত শনিবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফিরোজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ পুত্র সাকের কাদের চৌধুরী। হাবিবুল্লাহ মাস্টার ও ছোটন আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম এ হালিম, এডভোকেট এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফি, আবু জাফর চৌধুরী, চেয়ারম্যান নুরুল হুদা, হাসান মোহাম্মদ জসিম, চেয়ারম্যান ছালামত আলী, হাফেজ মোহাম্মদ হাসেম, ইউছুপ তালুকদার, কাজী আবুল বশর, নুরুল আলম, এস এম আলাউদ্দিন, মোহাম্মদ হারুন, এডভোকেট তাজুল ইসলাম, শামশুল হক বাবু, মো. মহিউদ্দিন, শাহজাহান সাকিল, লিটন মহাজন, নুরুল আবসার,সিরাজুল ইসলাম, এনাম উল্লাহ, এডভোকেট মফিজুর রহমান, এডভোকেট হাসেম, শফিউল আজম, শেখ মোহাম্মদ জসিম, একরাম মিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে অ্যাসেন্ডিয়াম সামিট
পরবর্তী নিবন্ধএয়ার কম্প্রেসার বিস্ফোরণে থানচিতে কিশোরের মৃত্যু