অতিথি পাখি

অপু বড়ুয়া | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

যোজন যোজন পথ পাড়ি দিয়ে

শীতের পাখিরা আসে

আমাদের এই দেশটাকে ওরা

বড় বেশি ভালোবাসে।

আসে ওরা দূর সাইবেরিয়ার

হিমগিরি থেকে উড়ে

ওরা এসে বসে এদেশের যত

হাওর বাওর জুড়ে।

আসেলেঞ্জারা, লালমাথা হাঁস

আসে পেলিকেন তিতির

আসে জলচিল, সোনালী সারস

এসে ডোর বাঁধে ডোর প্রীতির।

এদেশের পাখি মিলেমিশে যায়

ভিনদেশিদের সাথে

ওরা দিনরাত শিস্‌ দিয়ে দিয়ে

মহাউল্লাসে মাতে।

পূর্ববর্তী নিবন্ধদোল পূর্ণিমায় মিউনিসিপ্যাল স্কুলমাঠে বর্ণাঢ্য অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঘাসফড়িং