অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বৌদ্ধ যুব পরিষদ

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে গত শুক্রবার বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন জাতীয় কমিটির চেয়ারম্যান সতু বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অনাদি রঞ্জন বড়ুয়া। সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উদয়ন বড়ুয়া, অপু বড়ুয়া, মানিক রতন চাকমা, সুগত প্রিয় বড়ুয়া, সুচিত্রা তংচঙ্গ্যা, সুরমা চাকমা, বিমান বড়ুয়া প্রমুখ। এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক এমং মার্মা। সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভা
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ বিদেশি পণ্য খোলা বাজারে বিক্রি