এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয় সাধনে চটগ্রাম সিটি কর্পোরেশন এবং ইউপিএইচসিএসডিপি–এর সাথে অংশীজন ওরিয়েন্টেশন গতকাল সিটি কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মমতার পরিচালিত ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের আয়োজনে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, শিক্ষা অফিসার নাজমা বিনতে আমিন, এসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এবরশন বাংলাদেশ (বাপসা) এর নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক প্রমুখ।
কানাডিয়ান সংস্থা হেল্থব্রিজ ফাউন্ডেশনের সহায়তায়, এসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এবরশন বাংলাদেশ (বাপসা) লিড পার্টনার এবং মমতা ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্প’ বাস্তবায়ন করছে। ওরিয়েন্টেশন সেশনে চটগ্রাম সিটি কর্পোরেশন, ইউপিএইচসিএসডিপি, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উক্ত ওরিয়েন্টেশনে এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা প্রদানের মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন– এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা প্রদানের মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগ এগিয়ে আসলে তা অত্যন্ত ইতিবাচক হবে জনসাধারণের জন্য। এজন্য তিনি মমতার ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্পের প্রশংসা করেন। এবং এ ক্ষেত্রে সিটি কর্পোরেশেনের পক্ষ হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












