আগামী ৮ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্ট পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নগরীর অর্ধশত স্কুল দলের অংশগ্রহণে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্টর প্রধান উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিয়ষক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে এ ব্যাপারে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা ও টুর্নামেন্ট কমিটির সদস্য কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মঞ্জুর আলম মঞ্জু, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দিলশাদ আহমেদ, সাবেক খেলোয়াড় মোঃ মামুন উদ্দিন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, জসিম উদ্দিন খান সহ সংশ্লিস্ট কর্মকতারা। প্রেস বিজ্ঞপ্তি।











