৩৮নং ওয়ার্ড যুবলীগের ইফতার বিতরণ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ১:১৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে যুবলীগ নেতা মো. আজাদ হোসেনের ব্যবস্থাপনায় সোমবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ। নগরীর ৩৮নং ওয়ার্ডে আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা মো. সরোয়ার জাহানের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগ সদস্য মো. হেলাল উদ্দিন, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বকর সিদ্দিকি, আজিজ উদ্দিন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আবুল বশর, মো. হিরু, এডভোকেট সৈয়দ রবি, মো. সাইফুল করিম, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মইনুদ্দিন সুমন, সাইফুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ শাওন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ট্রাফিক উত্তর বিভাগের ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধ১২৬ কোটি ৫০ লাখ টাকায় দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ