অশ্রুসজল নয়নে ফুল, উপহার বা মানপত্র হাতে একে একে স্যারের কাছে আসছে ছাত্রছাত্রীরা। হাতে উপহার দিয়ে পা ছুঁয়ে সালাম করছে। স্যার তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন। এমন দৃশ্য দেখা গেছে ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের বিদায় অনুষ্ঠানে। তিনি ৩২ বছর শিক্ষকতা করেছেন। সম্প্রতি অবসর নেন।
গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আকরাম হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম, সহ–প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসেম ও সমাজসেবক মো. আবুল হাশেম।
শিক্ষক মো. ইয়াছিন ও সফিউল বশর বাবলুর সঞ্চালনায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক সোলাইমান আকাশ, প্রবাসী নজরুল ইসলাম শিমুল, শিক্ষক জামিল উদ্দিন, রুমী আমিন, ছাত্র হাবিব শাহ, মো. তামজিদ, আবু সুফিয়ান ও মানজিবা তাইরিন তাসপিয়া। প্রেস বিজ্ঞপ্তি।






