২৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাট এবং উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ।

সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচিত্ত ছায়া মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসা ও বস্ত্রদান কর্মসূচি