চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার সম্পন্ন হয়েছে। নগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর তুলাতলি এলাকায় নেয়ামত নুর জামে মসজিদ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আকতার উদ্দিন। উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ ইরফান কাশেমী। প্রধান অতিথি ছিলেন আল জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা শেখ আবদুল আজিজ ও মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউএম মোসলেহ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন মুফতি বেলাল উদ্দিন আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল কুরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রফিক বিন হোসাইন, মোরশেদুল আলম, মোহাম্মদ আলমগীর, মাওলানা মতলুবুর রহমান, প্রবাসী জামাল হোসাইন ও হাফেজ মাওলানা শহিদুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ–সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ৩০ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট এবং ৫০ জনকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












