হালদায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়ার গোমস্তের বাড়িসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, সকালের দিকে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে হাটহাজারী মডেল থানার এসআই মাসুক ঘটক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন। তিনি জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধলই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আমিন এবং হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর মমতাজ খানের দ্বিতীয় জানাজা আজ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক লাইফ সাপোর্টে, দোয়া কামনা