বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বিশ বছর পূর্তি উপলক্ষে হাটহাজারী উপজেলা ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে গতকাল সকালে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিতহয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ হাটহাজারী উপজেলা সভাপতি পলাশ কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রাসেল নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কেশব কুমার বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অলক মহাজন, সদস্য পরিমল কান্তি দে, সুজন তালুকদার, কৃষ্ণ পদ
চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রিমন মুহুরী। বক্তব্য রাখেন পলাশ কুমার দে, ডা. রাসেল নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া, লিটন নাথ, কৃষ্ণ বণিক, জগদীশ রুদ্র, মিন্টু আচার্য, শিবু রাম কৃষ্ণ দে, সন্িজব নাথ, জুয়েল দাশ, সৃজন দাশ, সাজু শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












