হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যার আনুমানিক বয়স ৭০। তার পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে সাদা পাঞ্জাবি ছিল। গতকাল সোমবার বিকেলে উপজেলার এগার মাইল রেল লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাজিরহাট অভিমুখী ট্রেনটি এগার মাইল এলাকায় পৌঁছালে সেখানে অজ্ঞাত এই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার ওসি জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধকিডনি রোগ বিভাগে যুক্ত হল আরও ৪ ডায়ালাইসিস মেশিন