হাটহাজারী উপজেলা প্রশাসন গত শনিবার দিবাগত রাতে কাটিরহাট ধলুইপুল এলাকায় মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এ সময় কৃষিজমির টপসয়েল কাটা এবং গর্ত করে বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলার অপরাধে মাটিকাটার সরঞ্জামাদি ও স্কেভেটর জব্দ করা হয়। ঘটনাস্থলে আসামীদের না পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উল্লেখ্য, ইতিপূর্বে এই এলাকায় বিগত ২৪ ফেব্রুয়ারি একই অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উক্ত আসামীদের একজন সহযোগীকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ইউ এন ও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান।













