হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে টেক্সি চালক মো. এরশাদ (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও যাত্রীসহ আহত হয়েছেন আরো ৮ জন। গতকাল বুধবার দুপুরের দিকে হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮) মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি টেঙিতে করে হাটহাজারীর দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ ১৩–২৬২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সি ও কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। টেঙি চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে টেক্সি চালক এরশাদের মৃত্যু হয়।












