হাটহাজারীতে একটি বিরল প্রজাতির লাল গলা জলঢোরা সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ১ নং ওয়ার্ডের নোয়ামিয়া সর্দারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের হাটহাজারী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাকিব জানান, বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা বিষধর সাপটি আলাউদ্দিন পেয়ারুর রান্নাঘরে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিষয়টি রেস্কিউ টিমকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ এর হাটহাজারী উপজেলার প্রতিনিধি রেজাউল করিম রাকিব জানান,বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসা বিষক্ত এবং বিষধর সাপটি পৌরসভার ১নং ওয়ার্ডের নোয়ামিয়া সর্দারের বাড়ির আলাউদ্দিন পেয়ারুর রান্না ঘরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে অবহিত করেন। পরে রান্না ঘর থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।












