হাইদচকিয়ায় মহাসংঘদান ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া জোড়পুকুর পাড় বৌদ্ধ মহাশশ্মান ও ভাবনা কুঠিরের প্রয়াত সকল জ্ঞাতী ও বিশ্বের প্রয়াত সকল জ্ঞাতীগণের পূণ্যস্মৃতি স্মরণে ৭দিনব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন, পবিত্র মহাসতিপট্‌ঠান সূত্রপাঠ, পরিচালক ভদন্ত শ্রদ্ধাবংশ ভিক্ষুর স্থবির বরণ, ১১তম বার্ষিক অষ্ট উপকরণসহ মহাসংঘদান ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। হাইদচকিয়া গ্রামবাসী ও মৈত্রী সংঘের সহযোগিতায় কুঠির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহাশ্মশান ও ভাবনা কুঠিরের পরিচালক ভদন্ত শ্রদ্ধাবংশ থের। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মৈত্রী সংঘের সাংস্কৃতিক সম্পাদিকা পূর্বাশা বড়ুয়া ও মহাশ্মশান ও ভাবনা কুঠিরের অর্থ সম্পাদক সুমিত বড়ুয়াসহ অন্যরা। হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দেবপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত শাসনবংশ মহাস্থবির। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন ভুজপুর চন্দ্রাখিল শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনোজ্যোতি থের। মূখ্য আলোচক ছিলেন ভূজপুর হরিনা অমৃত ধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থের। বিশেষ ধর্ম দেশক ছিলেন অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যোতি স্থবির, অধ্যক্ষ ভদন্ত অমৃতানন্দ স্থবির, অধ্যক্ষ বুদিশ্রী ভিক্ষু, অধ্যক্ষ স্মৃতিবংশ স্থবির ও করুনারত্ন থের। রূপক বড়ুয়া ও রণবীর বড়ুয়া লিংকনের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া রাশু, অনজন কুমার বড়ুয়া, রিটন বড়ুয়া, দিবাকর বড়ুয়া চন্দন, জনি বড়ুয়া ঝন্টু, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, ডা. সুদীপ বড়ুয়া সবুজ ও রূপজয় বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সেরেস্তাদার সঞ্জীব কুমার বড়ুয়া (তিনু)। সম্পাদকীয় বক্তব্য রাখেন বিশ্বজিৎ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন কান্টু বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উত্তম বড়ুয়া (চিনু)। এতে ৮টি বিহার ও শ্মশানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে প্রদত্ত চেক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার ছনহরা সার্বজনীন জ্বালাকুমারী মন্দিরে ধর্মসভা
পরবর্তী নিবন্ধসোমার একুশ