মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মিলনায়তনে ২৬ মার্চ সকালে আলোচনা সভা, দু‘আ মাহফিল জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আনিসুজ্জমান, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ এয়াকুব হোসাইন, মুহাম্মদ আহসান হাবীব, মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন আযহারী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নূরুন্নবী, মাওলানা মুহাম্মদ এমরান হোছাইন, মুহাম্মদ মঈনুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ আতাউর রহমান প্রমুখ। আলোচকরা বলেন, বিশ্বের কোনো জাতি স্বাধীনতা অর্জনের জন্য এত ত্যাগ স্বীকার করেনি। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। যা কুরআন–সুন্নাহ্ সমর্থিত। জাতির স্বাধীনতা ও মুক্তির দিবস উদ্যাপন আল্লাহ্র শোকরিয়া জ্ঞাপনের অংশ। স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন ও নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো দেশবাসীর নৈতিক দায়িত্ব। মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম পরিচালিত মিলাদ–কিয়াম শেষে মুনাজাত করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী। প্রেস বিজ্ঞপ্তি।












