সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় সাতকানিয়ার যুবক নিহত

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৪:১৩ অপরাহ্ণ

সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া নামক স্থানে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাতে (৫ এপ্রিল) সৌদি আরব সময় রাত ২টা বাংলাদেশ সময় আজ সোমবার (৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আহমদ হোসেন (৫৮)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী গ্রামের কালা চান্দ বাপের বাড়ির মৃত সেনায়াত আলীর ছেলে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন ও নিহত যুবকের প্রতিবেশি আবদুল কাদের জানান, আহমদ হোসেন সৌদি আরবের মদীনা শহরের চানাইয়া এলাকায় সাউয়াল (বুলডোজার) এর চালক হিসেবে কাজ করতেন।

সৌদি আরবে কর্মরত প্রবাসী আমাদের পরিচিত লোকজন ও গ্রামের পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা জানতে পাই রবিবার রাত আনুমানিক ১১ টার (সৌদি আরব) সময় আহমদ হোসেন প্রতিদিনের ন্যায় কর্মস্থলে কাজ করতে যান।

কর্মক্ষেত্রে কিছুক্ষণ কাজ করার পর তাহার ব্যবহৃত সাউয়াল (বুলডোজার) টির ত্রুটি দেখা দেয়। পরে বুলডোজারটি মেরামত করার একপর্যায়ে আহমদ হোসেন বুলডোজারটির চাকার নিচে পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মহিউদ্দীন আরও জানান, সুদীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে আহমদ হোসেন প্রবাস জীবনে কর্মরত। গত দুই বছর আগে তিনি দেশে আসছিলেন। পারিবারিক জীবনে তাহার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলামের সৌজন্য সাক্ষাত