সেন্ট কসমো স্কুলের সেলাই মেশিন বিতরণ

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সেন্ট কসমো স্কুলে ফ্রি সেলাই মেশিন বিতরণ করে সেন্ট কসমো স্কুলের পরিচালকবৃন্দ। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সিডিএ আবাসিক এলাকা সেন্ট কসমো স্কুলের পরিচালকদের যাকাতের টাকা থেকে গত ৫ মাস ধরে সেলাই প্রশিক্ষণ দিয়ে সমাজের অসাবলম্বী ২১ জনকে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়। স্কুলের সিইও তাপস মাহমুদ রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী এই সময় বলেন, আপনারা প্রশিক্ষণ নিয়ে ফ্রি সেলাই মেশিন নিয়ে যাচ্ছেন, এই মিশিন দিয়ে আপনারা কাজ করে সাবলম্বী হবেন, ছেলে মেয়েদের লেখাপড়া করাবেন, পরিবারকে সহযোগিতা করবেন। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেন্ট কসমো স্কুলের প্রিন্সিপাল মো. মোখলেছুর রহমান, পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া, সহ সভাপতি মোস্তাক আহম্মদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুল বারেক, সদস্য মো. আনিসুর রহমান, ভাইস প্রিন্সিপাল ফারজানা নূর প্রিয়া, সেলাই প্রশিক্ষক ফাতেমা বেগম এবং শিক্ষার্থী মেহেরুন নেছা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সাধারণ সভা