সেক্টর কমান্ডার সামশুদ্দিন আহমদের ইন্তেকাল

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৬ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেক্টর কমান্ডার পটিয়া নিবাসী আলহাজ্ব সামশুদ্দিন আহমদ (৭৭) ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টা ১৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি শাহসুফি সৈয়দ সোলায়মান শাহ আমিরভাণ্ডারীর (.) একনিষ্ঠ মুরিদান। পরেরদিন ৯ জানুয়ারি বাদ জুমা আলিম উদ্দিন ঈদগাহ ময়দানে আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমিরীর ইমামতিত্বে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অফ অনার প্রদান করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৪ কন্যা নাতিনাতনি আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় পটিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন পশ্চিম গোবিন্দারখীল জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ জিলানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা বাবুল মজুমদারের পরলোকগমন
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও সেমিনার