লোহাগাড়া উপজেলার সুখছড়ি উত্তর–পূর্বপাড়া সর্বজনীন কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও দোলযাত্রা উৎসব গত ২ মার্চ অনুষ্ঠিত হয়। কৃষ্ণ মন্দির ও সৎসঙ্গ মন্দির আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ধর্মসম্মেলন ও সঙ্গীতানুষ্ঠান। ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ। অমল দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ডা. রিটন দাশ। আশীর্বাদক ছিলেন শিক্ষক সুনীল কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাদল দাশ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সুমন মজুমদার, পলাশ দাশ, মধু কান্তি দাশ, রাজু ধর রাজ, প্রিয়তোষ চৌধুরী ও সোনাকানিয়া ইউনিয়নের সচিব নিউটন চক্রবর্তী। খোকন সুশীলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনুতোষ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।










