সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ–সভাপতি সুমন আচার্য্যরে উদ্যোগে সীতাকুণ্ডের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ–সভাপতি ডা. সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহ–সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, গণমাধ্যম সম্পাদক সুমন সেন, সহ–আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দে, চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন বল, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, বহরপুর সার্বজনীন রক্ষাকালী মন্দির কমিটির সাধারন সম্পাদক উত্তম দে, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য টিংকু দাশ, সন্জয় দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








