সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লেগেছে, যা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানোর তথ্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক যিশু তালুকদার। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর বিডিনিউজের।

বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। রোববারের মত সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে ফ্লাইটের কোনো ব্যাঘাত হয়নি। এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেননি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন শিক্ষা : অভিভাবকের উদ্বেগ ও একটি প্রজন্মের স্থায়ী ক্ষতির আশঙ্কা
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৮০, উদ্ধার ৩২