সিবিইউএফটি’র ফিন্যান্স কমিটির সভা

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ফিন্যান্স কমিটির পঞ্চম সভা গতকাল মঙ্গলবার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের সদস্য ও কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি ছিলেন। সভায় সিবিইউএফটি’র ২০২৬২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা সুপারিশ করা হয়। সিবিইউএফটি’র বিভিন্ন প্রোগ্রামের টিউশন ফি’র উপর প্রস্তাবনা অনুমোদিত হয়। ২০২৫২৬ এর অর্থবছরের অডিট কার্যক্রমের জন্য অডিটর নিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ে ল্যাব সম্প্রসারণ, বিবিএ অনুষদ ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় অনুমোদিত হয়।

সভায় ট্রাস্টি বোর্ড মনোনীত কমিটির সদস্যবৃন্দ এএম চৌধুরী সেলিম ও মোহাম্মদ ফেরদৌস এবং উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, সহকারী অধ্যাপক সাদিয়া আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র সীরাতুন্নবী (সা.) মাহফিল আজ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অংশীজনদের নিয়ে মতবিনিময় কর্মশালা