সিবিইউএফটিতে সেমিনার

| মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) “virview of A&E, Thread Stitch & Seam” বিষয়ক সেমিনার গতকাল সোমবার অনুষ্ঠিতহয়। সিবিইউএফটি’র ডীন মো. মশিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন A & E Bangladesh Limited. এর সাউথ এশিয়া রিজিওনের রিজিওনাল টেকনিকেল ডিরেক্টর সিফাত–উর–রহমান। সেমিনারে পোষাক শিল্পে ব্যবহৃত থ্রেড ও আনুষঙ্গিক এক্সেসরিজ এর নানাবিধ ব্যবহার, প্রকারভেদ, উপকরণ, উৎপাদনের বিভিন্নকলা– কৌশল ও পোশাকপ্রস্তুত করনেথ্রেডের গুরুত্ব ও বিভিন্ন টেকনিকেল সমস্যা কিভাবে সমাধান করা যায় তার উপর আলোচনা হয়। সেমিনারে শিক্ষকমন্ডলীসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যানসার আক্রান্ত হোটেল শ্রমিকদল নেতাকে আর্থিক অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধখাদে পড়া তেলবাহী গাড়ির নিচ থেকে রোলার চালকের মরদেহ উদ্ধার