সিপিডিএল আবাসন খাতে উচ্চতর মান ও অভিনব মাত্রা সংযোজনে প্রথিতযশা প্রতিষ্ঠান। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার সিপিডিএল আয়োজন করেছে ৩৬০ ইনভেস্টমেন্ট সলিউশন। এই বিনিয়োগ সেবা কার্যক্রমটি চলবে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬ নং রোডে, আয়েশা না– রিনা প্রকল্প প্রাঙ্গণ এবং বনানীর সিপিডিএল ঢাকা অফিসে একযোগে ১৮ জুন পর্যন্ত। সিপিডিএল–এর বিভিন্ন প্রপার্টিজ থেকে নির্দিষ্ট সংখ্যক ইউনিট নির্বাচন করে এই কার্যক্রমটির আয়োজন করা হয়েছে। হাই রিটার্ন, প্রপার্টিজ বিনিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ এবং সহজ পেমেন্ট সুবিধা দিয়ে সিপিডিএল সর্বদা গ্রাহকের নিরাপদ ও সুষ্ঠু বিনিয়োগের যাত্রা নিশ্চিত করে। রেডি অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস রেডি অফিস, রেডি কন্ডো, শোরুম, দোকানসহ প্রায় সকল ধরনের প্রপার্টিজ বিনিয়োগে সুবিধা নিয়ে সিপিডিএল– এই কার্যক্রমটি আয়োজন করেছে।
৩৬০ ইনভেস্টমেন্ট সলিউশন সেবা কার্যক্রম সম্পর্কে সিপিডিএল–এর প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, বৈশ্বিক নানা প্রতিকূলতার প্রেক্ষিতে নিত্যপণ্য হতে শুরু করে নির্মাণ সামগ্রীর মূল্যসূচক ঊর্ধ্বমুখী, প্রতিদিনই সব কিছুর দাম বেড়েই চলেছে, এর প্রভাবে আবাসন খাতেও মূল্যবৃদ্ধি ঘটছে। এজন্যই গ্রাহক সাধারণের স্বপ্নপূরণ ও বিনিয়োগ সিদ্ধান্তে সহযোগী ভূমিকা পালনে আমরা পরিকল্পনা করেছি এই বিনিয়োগ সেবা কার্যক্রমের। আশা করা যায়, এই আয়োজনের মাধ্যমে সিপিডিএল–এর গ্রাহক সকলে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রপার্টিজে বিনিয়োগের সঠিক ও যথোপযোগী সুযোগ পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।













