চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের ২৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের মেয়র। উপদেষ্টা মণ্ডলীতে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও বিভাগীয় প্রধানগণ। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। সাবেক কাউন্সিলর আবদুল মালেক থাকবেন উপদেষ্টা। কার্যনির্বাহী কমিটিতে যারা আছে তারা হলেন– কার্যকরী সভাপতি কাল্লোল দাশ বাপ্পি, সহ–সভাপতি, জাহেদ উল্লা রাশেদ, সহ–সভাপতি নজরুল বাবু, সাধারণ সম্পাদক কাজী মোজ্জাম্মেল হক মানিক, যুগ্ম সম্পাদক কৃষ্ণ কমল সেন, সহ–সাধারণ সম্পাদক মাসুম উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক বিভাস বড়ুয়া, সহ–সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবু তাহের ছিদ্দিক, সহ–কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ কায়ছার, ক্রীড়া সম্পাদক মো. জিয়া উদ্দিন, সহকারী ক্রীড়া সম্পাদক সাফদার আলী, দপ্তর সম্পাদক তবদিল হোসেন আবুল, সহ দপ্তর সম্পাদক পংকজ দে, সমাজকল্যাণ সম্পাদক নাছির উদ্দিন, সহ–সমাজকল্যাণ সম্পাদক রিপন কিশোর রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুরুল হক প্রিন্স, সহ–প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেলুর রহমান পিন্টু, সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ সাহা, সহ–সাংস্কৃতিক সম্পাদক নুর উদ্দিন রিয়াদ, কার্যকরী সদস্য অনজন চক্রবর্তী, সদস্য রিপন মুৎসুদ্দি, ওয়াসিম কামাল রাজা, কামাল হোসেন, আরাফাত উল্লা সাজু। নবগঠিত এ কমিটি আগামী পাঁচ বছর একাদশের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। প্রেস বিজ্ঞপ্তি।










