সিএসইনতে লেনদেন ৯.৮৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯.৮৫ কোটি টাকা। ১,১১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৬৮.৬৯ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৯.১৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮২১.৩৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১১.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৫৪.১৬ গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৩,৭৫১.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,১৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, দাম কমেছে ৯০ টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধ৫৩ পেরিয়ে অরিন্দম শীর্ষক অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর শুরু
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প