সিএসইতে লেনদেন ৩৪.৯১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৪.৯১ কোটি টাকা। মোট ৩,০৮৮টি লেনদেনের মাধ্যমে মোট ৯২.২৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৪৯.৮১ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৪.০৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৫.০১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ০.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৬২.৪৬।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৩,৯৭৬.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৩,০২২.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩২টির। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, দাম কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধফেইমের নতুন প্রযোজনা ‘ফরেস্টস’
পরবর্তী নিবন্ধহোয়াইট হাউজের ইউএফসি ইভেন্টে হামলার ছক ব্যর্থের দাবি এফবিআইর