চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৩০.৩৯ কোটি টাকা। ২,২১০টি লেনদেনের মাধ্যমে মোট ৫৫.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭০০.৩১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৪.৯০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৬.৩৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত রয়েছে, যা হলো ২,২৮৬.৪৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯১৮,২২২.৯৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৩,৮৭৪.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, দাম কমেছে ৫৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।






