চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২১.১৭ কোটি টাকা। ১১৫৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.১৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬৬.৮১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬০৩.৯১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৩.৭৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ৭৯২.০৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৬৯.৩৬। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫০,২৯৫.২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৫১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, দাম কমেছে ৬৪ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।







