চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬.৬৪ কোটি টাকা। ১,০৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্সসিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬২.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৫৭.৬৪ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৮.৪১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ৭৮৭.৯৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১১.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৪৩.৯৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৩,২২৩.৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৪,৪২৯.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, দাম কমেছে ১১০ টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।







