চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০.১১ কোটি টাকা। ৩,১৫২টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৭.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫৯২.৬৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৫.৪৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ২.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮০.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ ১৫.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৮২.৩৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৪,৬৫৫.৬৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, দাম কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।








