সিআইইউতে শিক্ষকদের পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন নিয়ে আলোচনা ও সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সমপ্রতি শিক্ষকদের পেশাগত উন্নয়ন বিষয়ক এক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। “টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট : এলাইনিং ইনস্টিটিউশনাল সাপোর্ট উইথ টিচার এনগেজমেন্ট” শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিআইইউর ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা)

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রশিক্ষক মো. আরিফুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। প্রধান বক্তা ছিলেন নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নেপাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (নেলটা) সভাপতি প্রফেসর ড. লক্ষ্মণ নাওয়ালি।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিআইইউর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ খালেদ বিন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সহকারী ডিন সার্মেন রড্রিক্স ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেলটা) সাধারণ সম্পাদক ড. মো. মহিব উল্লাহ প্রমুখ। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সিআইইউর ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালাটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধদীর্ঘদিন পর জনগণ নিজের ভোটাধিকার ফিরে পেয়েছে