সারগাম সংগীত পরিষদের শ্রাবণ সন্ধ্যার আসর.

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

সারগাম সংগীত পরিষদের এক শ্রাবণ সন্ধ্যার আসর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সিনিয়র সহসভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও গুণীজন সম্মাননা পর্বে স্বাগত বক্তব্য রাখেন সারগাম সংগীত পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি উপাচার্য ডক্টর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া। সংবর্ধিত অতিথি ছিলেন ড. মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এবং স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের সভাপতি মানস শেখর। বক্তারা বলেন, বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে মেঠো পথ ধরে হাঁটার আনন্দই আলাদা। কাদা মাটির সাথে মিতালী আমাদের বারবার শিকড়ের টানে ফিরে যেতে উদ্বুদ্ধ করে পরম মায়ায়। অরণা দাশ ন্যান্সি ও মো. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. মুহাম্মদ কামাল উদ্দিনকে গুণীজন সম্মাননা, তাহসিন মাহিন, অর্ক চৌধুরী ও অঙ্কিতা ধরকে কৃতী ছাত্রছাত্রী সম্মাননা। স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম, বংশী শিল্পকলা একাডেমি ও ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। দ্বিতীয় পর্ব শ্রাবণ সন্ধ্যার আসরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সারগাম সংগীত পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, বংশী শিল্পকলা একাডেমি এবং ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। শেষে সারগাম সংগীত পরিষদের বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্পটিফাইতে গানে নোট লেখার নতুন ফিচার
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮২ কোটি টাকা