দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ হাসানের ১ম কন্যা সাবিহা জাহেদ গত রবিবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। তিনি পিতা–মাতা, ভাই–বোন, বহু আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল সোমবার দেওয়ানহাট দেওয়ানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে হাজী মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমা সাবিহা জাহেদের মৃত্যুতে দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এস, আনিস আহমেদ বাচ্চু, সাধারণ–সম্পাদক হামিদুর রহমান দুলাল, সহ–সভাপতি মো. তছলিম উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, মো. হাসান, নিজাম দেওয়ান, এসকান্দর, আজিজ, আমিনুর রহমান প্রমুখ এবং ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












