সাতকানিয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উত্তর সাতকানিয়ার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পুরানগড় ইউনিয়নের পানিবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌছে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জিআরএফ) সদস্য ডা. ফারহানা চৌধুরী।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকালে ডা. ফারহানা চৌধুরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। উল্লেখ্য, এ কার্যক্রমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. ফারহানা চৌধুরী এবং তাঁর স্বামী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী প্রতিনিধিত্ব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজু বাঁচতে চান
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা রশীদ আহমদের ইন্তেকাল