পটিয়া উপজেলার খরনা লালাখীল মনু মিয়া তালুকদারের বাড়ি নিবাসী হাজী এম জহির আহমদের স্ত্রী সাজেদা বেগম গত ৩০ জুন শুক্রবার রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ৫ মেয়ে ও নাতি–নাতনিসহ বহু আত্মীয়স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন। গত শনিবার দুপুরে লালাখীল শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাজেদা বেগমের মৃত্যুতে আহলা দরবার শরীফের শাহজাদা মৌলানা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এক শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












