সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৭

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১১টার দিকে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সকলেই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাত পর্যটক আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন গুরুতর আহত রয়েছে। একজনের মাথা ফেটে গেছে, আরেক জনের হাত ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ শতাধিক হোটেল রিসোর্ট, আড়াই শতাধিকের বৈধতা নেই
পরবর্তী নিবন্ধসাত দিনের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যবসায়ীদের